img

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা প্যারিসে গিয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। জ্বরে আক্রান্ত হন তিনি। ঠিক সেই সময়ে একেবারে অপ্রত্যাশিতভাবে তার দিনটা ভালো করে দিলেন এক প্রতিবেশী। বন্ধুর কাছ থেকে প্রীতির অসুস্থতার কথা জানতে পেরে তার প্রতিবেশী এক বিশেষ দোকান থেকে পাঠিয়ে দিলেন অভিনেত্রীর প্রিয় খাবার।

সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন প্রীতি জিনতা। সেই ভিডিওতে দেখা গেছে, খাবারের বাক্স খুলে আনন্দিত মুখে ‘কঢ়ী-চাওয়াল’ দেখছেন অভিনেত্রী। সঙ্গে সেই পরিবারের উদ্দেশে জানাচ্ছেন কৃতজ্ঞতা। 

ভিডিওর ক্যাপশনে প্রীতি জিনতা লিখেছেন— প্যারিসে বসবাসকারী এই ‘মিষ্টি ও দয়ালু’ পরিবারের এই ছোট্ট উদ্যোগ তার মন ভালো করে দিয়েছে। শুধু তা-ই নয়, এই উষ্ণতার কথা তিনি চিরকাল মনে রাখবেন।

পাঞ্জাবি আতিথেয়তার যে আলাদা সুনাম রয়েছে, এ ঘটনা যেন তারই প্রমাণ। যে দোকানের খাবার তাকে পাঠানো হয়েছে, প্যারিসে গেলে সেই দোকানের খাবার চেখে দেখার পরামর্শও দিয়েছেন প্রীতি জিনতা। অভিনয়ে দীর্ঘ বিরতির পর সম্প্রতি বড়পর্দায় ফিরেছেন অভিনেত্রী। ‘বটওয়ারা ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের বিপরীতে দেখা গেছে তাকে। এ সিনেমাটি মুক্তি পেয়েছে গত ১৪ আগস্ট।

প্রায় আট বছর পর আবার বড়পর্দায়। প্রথম দিকে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন অভিনেত্রী। এমনকি পরিচালক রাজকুমার সন্তোষী প্রথম দিনেই তাকে সিনেমার অন্যতম কঠিন দৃশ্য করতে দিয়েছিলেন। সেই সময়ে নাকি সানির দিকেই তাকিয়ে ছিলেন প্রীতি— কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। তবে সহ-অভিনেতা সানি দেওল তাকে যথেষ্ট স্বস্তি দিয়েছিলেন। 

দীর্ঘ বিরতি শেষে প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রীতি জিনতা বলেন, সানি অত্যন্ত উদার ও ভালো মনের মানুষ। বারবার দৃশ্যের পুনরাবৃত্তি করতেও তিনি স্বচ্ছন্দ ছিলেন। তাকে বলেন—  'চিন্তা করো না।'

একসময় হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় এবং মোটা পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন প্রীতি জিনতা। বিয়ের পর নিয়মিত অভিনয় থেকে অনেকটাই সরে যান তিনি। ২০১৮ সালের ‘ভইয়াজি সুপারহিট’ সিনেমার পর দীর্ঘ সময় তাকে আর দেখা যায়নি। 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ